চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

হিজবুত তাহরীর সন্দেহে কুবি শিক্ষার্থীকে তুলে নেয় র‍্যাব


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র‍্যাব-১১ তুলে নিয়ে গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুত তাহরীরের বিরুদ্ধে সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির একটি মেস থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানা গেছে। 

হান্নান রহিম তার ফেসবুকে হিজবুত তাহরীরের বিরুদ্ধে পোস্ট দিয়ে লিখেছিলেন, “হিজবুত তাহরীর লীগ”, “হিজবুত তাহরীর কে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।” 

কুমিল্লা কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, “ভুল অভিযোগের ভিত্তিতে তাকে র‍্যাব-১১ তুলে আনে। আমাদের কাছে হস্তান্তর করা হলে আমরা জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।” 

এ বিষয়ে র‍্যাব-১১ এর এক সদস্য জানান, “তাকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আরও ১০-১২ জনের একটি তালিকা রয়েছে, যাদের আজ-কালের মধ্যে আটক করা হবে।” 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা চলছে।

আরও খবর