ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আদম বেপারি তৌহিদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ২ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন

বিদেশ পাঠানোর কথা বলে নেওয়া লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেছেন ১৭ বছর আগে দেওয়া টাকা পাওয়ার জন্য অনুষ্ঠিত সালিশী বৈঠক ভিন্ন খাতে নেওয়ার জন্য অপকৌশল নিয়েছে আদম বেপারী তৌহিদুল ইসলাম রিপন। শুক্রবার বিকেলে মধুপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে  ঘটনা জানান তিনি। 

দেলায়ার হোসেন জানান, ২০০৭ সালে বাহরাইন যাওয়ার জন্য আদম বেপারি গোপালপুর উপজেলার ধোপাকান্দী ইউনিয়নের আব্দুল মজিদ মাস্টারের ছেলে তৌহিদুল ইসলাম রিপনকে প্রথম দফায় লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেন। টাকা নেয়ার সময় মাসের মধ্যে বিদেশে নেয়ার প্রতিজ্ঞা করে দুমাস পর বাকি লক্ষ টাকার জন্য দেলোয়ারকে চাপ প্রয়োগ করেন এবং ভিসা হয়েছে বলে কথা দেন।

এমতাবস্থায় মায়ের ভরি স্বর্ণের গহণা বিক্রি করে ৩৬ হাজার টাকা এবং জমি বিক্রি করে ৬৪ হাজার টাকা প্রদান করি। এরপর থেকে তিনি প্রতারনা শুরু করেন। বিদেশের যাওয়ার ভিসাও দেন না টাকাও ফেরত দেন না। বরং টাকা চাইলে সন্ত্রাসীদের ভয়ভীতি দেখায়। মেরে ফেলার হুমকি দেয়।

একাধিক বার সালিশ হয় এতেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ২০১০ সালে মধুপুর বাসস্ট্যান্ডের স্থানীয় একটি আবাসিক হোটেলের রুমে অবরুদ্ধ করে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে রাখেন। কিছুদিন পর রিপনের চাচাতো ভাই অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের বাসায় বিষয়ে নিয়ে পুনঃরায় সালিশী বৈঠক হলে তারা লক্ষ ৬০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এসময় বৈঠকে রিপনের চাচাতো ভাই অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের মাধ্যমে ৪০ হাজার টাকা ফেরত দেন। বাকী টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দেই দিচ্ছি বলে অদ্যবধি পর্যন্ত তালবাহানা করে আসছে।

এব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি রাতে আদম বেপারী রিপনের সাথে মধুপুর বাসস্ট্যান্ডে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিআরটিসির কাউন্টারে সালিশী বৈঠক হয়। বৈঠকে টাকা ফেরত দেওয়ার জন্য ১৫ দিনের সময় নেন এবং একটি চেক স্ট্যাম্প মাতাব্বার জাহাঙ্গীর আলমের হেফাজতে রাখেন টাকা ফেরত দিয়ে চেক স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা রয়েছে।

গত মার্চ তারিখে সামাজিক যোগাযোগের মাধ্যমে আদম বেপারি তৌহিদুল ইসলাম রিপনের একটি সাক্ষাৎকার প্রচার করে। যেখানে রিপন দাবি করে মধুপুর বিআরটিসি বাস কাউন্টারে অবরুদ্ধ করে কিলঘুষি দিয়ে জোরপূর্বক তার নিকট থেকে ব্যাংক চেকের পাতা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বলে দাবি করেন দেলোয়ার হোসেন।

সময় দেলোয়ারের সাথে আরো বক্তব্য দেন, শিক্ষক জাহাঙ্গীর আলম, শামীম আহমেদ প্রমুখ। এব্যাপারে আদম বেপারী তৌহিদুল ইসলাম রিপন বলেন, অধ্যক্ষ সাইফুল ইসলামের মাধ্যমে সমঝোতা বৈঠক হয়েছে। ৪০ হাজার টাকা ফেরত দিয়েছি। ২৮ তারিখ রাতে সালিশী বৈঠকে চেক স্ট্যাম্প মাতাব্বারদের কাছে আছে। অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, দেলোয়ারের টাকার বিষয়টি সত্য,

বিষয়ে একাধিক বার সালিশী বৈঠকও হয়েছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা রিপনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দেলোয়ারের দাবী বৈধ। তাই বিষয়ে দেলায়ারকে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

Tag
আরও খবর