বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস বয়স একটি শিশুকে চুরি।

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস বয়স একটি শিশুকে চুরি।



বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস বয়স একটি শিশুকে চুরি।


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

শনিবার (৮ মার্চ) দুপুরে চিকিৎসা জন্য বাচ্চাটিকে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি হওয়া শিশুর নাম আব্দুর রহমান। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন । 


জানা যায়, মীরওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক নারী তার ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 


শিশুকে ডাক্তার দেখানোর পর নিজেও ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ান। এ সময় অপরিচিত এক নারী জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। সরল মনে জান্নাতুল ফেরদৌস তার শিশু সন্তানকে ওই নারীকে দিয়ে টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়েন।


টিকিট নিয়ে জান্নাতুল ফেরদৌস পূর্বের জায়গায় এসে অপরিচিত মহিলাসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। না পেয়ে তিনি থানায় খবর দেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরাগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশী কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর