ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পেকুয়ায় কিশোর গ্যাং লিডার আইমনের হামলায় মাদ্রাসা ছাত্রের অবস্থা আশংকা জনক

কক্সবাজারের পেকুয়ায় কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমনের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছে মাদ্রাসা পড়ুয়া ছাত্র মামুনুর রশিদ।


শুক্রবার (১২ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহত মামুনুর রশিদ (২২) বারবাকিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ও উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া এলাকার মো. আলীর ছেলে।


পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


হামলাকারী কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমন(২০) উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়ার দিনমজুর রমিজ উদ্দিনের ছেলে।


বর্তমানে সে এলাকায় বিপদগামী কিছু উঠতি বয়সী ছেলেদের নিয়ে একটি গ্যাং তৈরী করেছে। তার নেতৃত্বে উপকূলীয় এলাকায় ইয়াবা ব্যবসা সহ বড় ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি গত ১ আগষ্ট উজানটিয়ায় চায়না নাগরিকদের উপর হামলা করে ট্রলার থেকে সরকারের মেগা প্রকল্পের মালামাল লুটের ঘটনায় সে সরাসরি জড়িত বলে জানায় স্থানীয়রা। তার এমন অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তবে ভয়ে মুখ খুলতে সাহস করে না কেউ।



আহতের ভাই শামিমুল ইসলাম বলেন, পাওনা টাকা দাবী করায় কুখ্যাত কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমন কুপিয়ে জখম করে আমার ভাই মামুনুর রশিদকে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাউল ইসলাম আইমন উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় বেড়ে উঠা এক আতংকের নাম। তার অত্যাচারে গ্রামের অসহায় মানুষরা অতিষ্ঠ হয়ে ও কিছুই বলার সাহস পাই না। ভয়ে দিনাতিপাত করছে একাধিক পরিবার।


জানা যায়, তারাউল ইসলাম আইমন পেশাদার কিশোর গ্যাং লিডার । তার বড় ভাই মোহাম্মদ আরকান ছাত্র দলের সক্রিয় ক্যাডার। ইতিপুর্বে চট্রগ্রামের সি এম পির হালিশহর থানা হতে বিগত ১৫ আগস্ট ২০২১ প্রেরিত BCR(Bad character Roll) মূলে পেকুয়া থানা হতে রিপোর্ট তলব করা হয়। যা পেকুয়া থানা বিগত ১৫ মার্চ ২০২২ সালে স্বারক নং-৯৪৪ মূলে তদন্ত পূর্বক তারাউল ইসলাম আইমন একজন খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক মর্মে রিপোর্ট প্রদান করেন।


এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী জানান, ঘটনা শুনেছি, এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর