চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

মোংলা-বেনাপোল কমিউটার ট্রেনটিতে লোকসান দেখিয়ে বে-সরকারী খাতে লিজ দেওয়ার পায়তারা

চিত্রঃ মোংলা-বেনাপোল কমিউটার ট্রেন


মোংলা-বেনাপোল চলাচলকারী কমিউটার ট্রেনটিতে লোকসান দেখিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক মাত্র লাভ জনক ট্রেনটি বে-সরকারী খাতে লিজ দেওয়ার চক্রান্ত করছে বাংলাদেশ রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তা।

রেলের আর্থিং কম দেখানোর জন্য কয়েক মাস আগে থেকেই পরিকল্পিত ভাবে কোচ কমিয়ে রাখা হয়। ৭কোচের জায়গায় ৫ টি কোচ দিয়ে রেল চালানো হয়। ফলে যাত্রীরা সিট না পেয়ে অনেকে দাড়িয়ে যাতায়াত করতো। কেউ কেউ টিকিট হাতে নিয়ে প্লাটফর্মে দাড়িয়ে থাকত।


দেশের এক মাত্র স্কুলের সুন্দর্য উপভোগ করার জন্য গদখালীতে যেতো শতশত পর্যটক, তারা ঝিকরগাছা অথবা নাভারন ষ্টেশনে নামতো। বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রথমে সকাল ৬টা ১০ মিনিটে খুলনা থেকে ছেড়ে এসে ৮টা ৩০ মিনিটে বেনাপোল পৌছায়। পরবর্তীতে সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল ছেড়ে মোংলা কমিউটার নাম দিয়ে মোংলায় পৌছায় দুপুর ১ টায়। পুনরায় ১টা ৩০ মিনিটে মোংলা থেকে ছেড়ে বেনাপোলে পৌছায় বিকাল ৪টা ৩০ মিনিটে, আবার বিকাল ৫টায় বেনাপোল ছেড়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খুলনায়। পৌঁছায়। ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার ১ দিন বন্ধ থাকে।


যাওয়ার সময় ফুলতলা, মোহাম্মদ নগর, কাটাখালী, ফয়লা ও মোংলায় থামে। পথিমধ্যে ফুলতলা ও দৌলতপুরের মাঝে আড়ংঘাটা নামে একটি ষ্টেশন থাকলেও সেখানে থামে না, ফলে ষ্টেশনটি প্রায় অরক্ষিত হয়ে পড়েছে। কয়েকটি ফ্যান ও চুরি হয়েছে বলে জানা যায়। বে-সরকারী খাতে ট্রেনটি পরিচালিত হলে মাঠের মধ্যে ষ্টেশনে ইটও থাকবে না বলে অনেকে মনে করেন। বেনাপোল, খুলনা, মোংলা যাতায়াতের ক্ষেত্রে ট্রেন ভাড়া বাসের ভাড়ার তুলনায় অর্ধেকের ও কম। সে কারণেই যাত্রীরা বেশ স্বাচ্ছান্দে ট্রেন ভ্রমণ করে থাকে।


যদিও ভারতীয় টুরিস্ট ভিসা বন্ধ সে কারণে যাত্রীও কম। তথাপিও বেতনা এক্সপ্রেস অথবা মোংলা কমিউটার ট্রেনে ২০২৪ সালের নভেম্বরে কাউন্টার ক্যাশ ১৯ লাখ ৪৩ হাজার ৬৫৫টাকা এবং টিটিই ক্যাশ ২ লাখ ৯৮ হাজার ৮০ টাকা। ডিসেম্বর মাসে কাউন্টার ক্যাশ ২১ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা এবং টিটি ক্যাশ ৩ লাখ ১৩ হাজার ৮৫ টাকা। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারী মাসে কাউন্টার ক্যাশ ২১ লাখ ৩৯ হাজার ৮১৫ টাকা এবং টিটি ক্যাশ ৩ লাক ৪০ হাজার ২৯৫ টাকা।


বেতনা এক্সপ্রেস ও মোংলা কমিউটার ট্রেনটি বে-সরকারী খাতে লিজের ব্যাপারে ডি.আর.এম পাকশী এর সাথে কথা হলে তিনি জানান, বিগত ২/৩ মাস আগে ট্রেনটি বে-সরকারী খাতে লিজ দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিলো। কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি। বিষয়টি আর সামনেও এগোয় নি পিছনেও যায় নি। এক রকম ঝুলে আছে। তিনি অন্য একটি জরুরী ফোন এসেছে বলে এ প্রতিবেদকের ফোন কেটে দেন।

ট্রেনটি বে-সরকারী খাতে লিজ দিলে সরকারের তেল, জনবল, ষ্টেশন, রেলওয়ে পুলিশ, আর.এন.বি সবকিছুই দিতে হবে। শুধু টিটিই থাকবে না। বে-সরকারী ভাবে লিজ গ্রহণ কারী তার লোকজন দিয়ে ভাড়া আদায় করে সরকারকে চুক্তি মতো টাকা দিবে।


এলাকাবাসী ও রেল যাত্রীদের দাবী তারা লাভজন এ ট্রেন টি কে বে-সরকারী খাতে দেখতে চায় না। বিষয়টি নিয়ে তারা রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ রেল মন্ত্রনলয়ের মাননীয় উপদেষ্টার সু-দৃষ্টি কামনা করেছেন।


আরও খবর