মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ঘাটাইলে রসুলপুর ইউনিয়ন বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১০ নং রসুলপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রসুলপুর (লালমাটি) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপি'র সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। ১০ নং রসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি সিরাজুল হক সানা , সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি আনোয়ারুল আজিম রানা কাজী,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটো,সাধারণ সম্পাদক পারভেজ মিয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি,সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসুলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও রোজাদারদের নিয়ে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ইফতার করা হয়। এ সময় বিদ্যালয় মাঠটি নেতাকর্মী ও রোজাদারদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আরও খবর