লোহাগাড়ায় সৎ পিতা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৪ দোকানিকে জরিমানা *পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত* নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শার্শার বাগআঁচড়ায় অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে পঙ্গু রফিকুলের হাতে হুইলচেয়ার রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সাতক্ষীরায় নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা ২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

এবার যুক্তরাষ্ট্রের ওপর ইইউর পালটা শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-03-2025 06:59:37 pm

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী মাস থেকে মার্কিন পণ্যের ওপর ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা শুল্ক আরোপ করবে। 


বুধবার (১২ মার্চ) ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।


যদিও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন এও বলেছেন যে, তারা আলোচনার জন্য উন্মুক্ত রয়েছেন এবং কারো স্বার্থে উচ্চতর শুল্ক বিবেচনা করেন না।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক আজ (বুধবার) থেকে কার্যকর হয়েছে।


ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ বাতিল করবে এবং ১৩ এপ্রিল থেকে শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।


ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি তা শক্তিশালী কিন্তু সমানুপাতিক। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ২৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করছে, তাই আমরা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি।’


তিনি আরো বলেন, ‘ইইউকে অবশ্যই তার ভোক্তা এবং ব্যবসা রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে।’


বর্তমানে বোট থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত শুল্ক স্থগিত রয়েছে। ইইউ জানিয়েছে, তারা এখন এসব পণ্যের পাশাপাশি শুল্ক আরোপের তালিকায় অন্যান্য মার্কিন পণ্য নির্বাচনের জন্য পরামর্শ শুরু করবে।  


যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছেন, ‘আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত থাকব।’ 


তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভূ-অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় ভরা বিশ্বে, আমাদের অর্থনীতির ওপর এই ধরনের শুল্ক চাপানো আমাদের সাধারণ স্বার্থে নয়। আমরা একটি অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে প্রস্তুত।’

আরও খবর







697b0ce51c63c-290126013149.webp
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

২০ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে