পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনসিপি গোলমাল করে নির্বাচন পিছিয়ে দিচ্ছে: ফারুক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2025 07:02:27 pm

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল শুরু করেছে। তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। এ অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।


বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনই জনগণের চাওয়া। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন। এখনই দেশে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।


তিনি আরও বলেন, সরকারের আশপাশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। যারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।


ফারুক প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কারও কথায় চলবেন না। বিবেকের তাগিদে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।


বিএনপি নেতা আরও বলেন, বিগত সরকারের তুলনায় এবারের রমজানে জনগণ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।

আরও খবর