কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

সারা দেশে চলমান নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলা শাখা। 


বুধবার (১২ মার্চ) রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রাজশাহী অঞ্চলের সাবেক সমন্বয়কারী শাহাদাত ইসলাম, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশব্যাপী ধর্ষণ ও শ্লীলতাহানি নারী ও শিশুদের করেছে ভীতি সন্ত্রস্ত, ঘরমূখো ও কোনঠাসা। তেমনি দেশকে করে তুলেছে অস্থিতিশীল। অল্প কিছু সংখ্যক পুরুষ রুপি পশু এ ধরনের পৈশাচিক কাজে লিপ্ত। ধর্ষক কে প্রকাশে শাস্তির আওতায় এনে ফাসি দিতে হবে, তবেই ধর্ষন বন্ধ সম্ভব। আমরা পুরো দেশ এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এক কন্ঠে এক স্লোগান তুলি, "আমরা নয় দর্শক,ছাড় পাবেনা ধর্ষক "

 

রাজশাহী অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী ফারজানা ইয়াসমিন সুকুমন বলেন, সারাদেশে ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়েছে নারী ও শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত নিপিড়ন ও ধর্ষন। যা আমাদের সুশীল সমাজের জন্য ব্যাধি। আমরা চাই না আমাদের সমাজে নারী ও শিশুর প্রতি কোনো সহিংসতা হোক। তাই আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে ধর্ষন ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমরা চাই ধর্ষক মুক্ত সমাজ ব্যবস্থা যেখানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং সুস্থ কর্ম পরিবেশ তৈরি হবে। যারা ধর্ষনের মতো জঘন্য কাজে জড়িত থাকবে তাদের দ্রুত আইনের আওতায় এনে অল্প সময়ের মধ্যে বিচার ব্যাবস্থা কার্যকর করতে হবে।


এ ছাড়া মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারা দেশব্যাপী চলমান নারী ও শিশু নির্যাতনসহ চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানান। 


এসময় বক্তারা বর্তমানে নারীদের ওপর যেভাবে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে তা প্রতিরোধে আইনের কার্যকারিতা বৃদ্ধির দাবি জানান। ধর্ষণকের শাস্তি একমাত্র ফাঁসি নিশ্চিতের দাবি করেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চলের সাবেক সমন্বয়কারী শাহাদাত ইসলাম, রাজশাহী জেলার সাবেক সমন্বয়কারী সেলিম রেজা ও সবেক কর্মশালা সম্পাদক নাসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলার সোশ্যাল ওয়ার্ক ইউনিটের কর্মশালা সম্পাদক সাকিব আল হাসান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী ফারজানা ইয়াসমিন সুকুমন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী সুফল কুমার,  হাঙ্গার প্রজেক্ট-এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমানসহ আরো অনেকেই।


মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতন রোধে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

আরও খবর