প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুর ইউনিভার্সিটি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গত শনিবার (৮ মার্চ) জাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিয়ে শুরু করে এক সপ্তাহ যাবৎ বিশ্ববিদ্যালয়ের ৭ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। সপ্তাহজুড়ে বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন বিভাগের মোট ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়৷ জানা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুত্র ইউনিভার্সিটি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চায় না বিধায় তাদের দাবি কে সম্মান জানিয়ে ক্যাম্পাসের বাহিরে আয়োজন করেছে বলেন জানায় শিবির৷ উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী একটি অফিস আদেশের মাধ্যমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মোরসালিন জানান, “পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভাগভিত্তিক সপ্তাহব্যাপী গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে শিক্ষার্থীদের বিপুল সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। রমাদানের তাৎপর্য ও শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ৷” জিওলজি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহ জালাল বলেন, “ছাত্রশিবিরের উদ্যোগে জিওলজি বিভাগের সকল ছাত্রদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদেরকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য আশা-প্রত্যাশাগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।”
আরও খবর