কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জ নলতা যুবককে গলা কেটে হত্যাচেষ্টার মূল আসামিসহ দু’জন গ্রেফতার

কালিগঞ্জ নলতা যুবককে গলা কেটে হত্যাচেষ্টার মূল আসামিসহ দু’জন গ্রেফতার


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতসহ দুইজনকে পুলিশ আটক করেছে। 

শুক্রবার দুপুরে ১নং আসামি উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের ছেলে বখাটে আশরাফুল ইসলাম অমিতকে জনতার সহায়তায় নলতা থেকে এবং মামলার ৪নং আসামি ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের ছেলে আব্দুর রউফকে (৫৫) বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে হত্যাচেষ্টার ঘটনায় মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮থেকে ১০জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম সামাদের পিতা ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখ (৫২)।এজাহার সূত্রে জানা গেছে, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় আশরাফুল ইসলাম অমিত (২১) ও অন্যান্য আসামিরা।

 তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় যার নং-৮, তারিখ: ১৪/০৩/২৫ খ্রি.। হত্যচেষ্টার ঘটনায় দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানা জানান, মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, শুক্রবার (১৪ মার্চ) জুমআ’র নামাজের পর সাইফুল ইসলামকে হত্যাচেষ্টার সাথে জড়িত বখাটে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতসহ সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্দ্রনগর গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী।

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২ মিনিট আগে