বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জের নলতা যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার

কালিগঞ্জের নলতা যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার (১৪ মার্চ) দুপুরে প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিত (২১) কে গ্রেপ্তার করার পর, ওইদিন রাত ৮টায় ইন্দ্রনগর গ্রামে তার শয়নকক্ষ থেকে ছুরি ধার দেওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে শনিবার (১৫ মার্চ) দুপুরে আসামি অমিতের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ১১ মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে, ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের কুখ্যাত ডাকাত রেজাউল পাড়ের পুত্র আশরাফুল ইসলাম অমিত ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় যার নং-৮, তারিখ: ১৪/০৩/২৫ খ্রি.

আরও খবর