মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে পিকআপভ্যান ফেলে পলায়ন

গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে পিকআপভ্যান ফেলে পলায়ন


শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় একটি চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়।  


রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় চলে ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের গাড়িতে দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে। ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্হানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পিছন থেকে এলাকাবাসী তাদের পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সাথে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।  


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

আরও খবর