গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

রাজবাড়ীতে যৌনপল্লীর আলোচিত নারী নেত্রী ঝুমুর স্বামীসহ গ্রেফতার।

রাজবাড়ীতে যৌনপল্লীর আলোচিত নারী নেত্রী ঝুমুর স্বামীসহ গ্রেফতার। দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর আলোচিত বাড়িয়ালী ও যৌনকর্মীদের নেত্রী ঝুমুর বেগম (৪২)  ও তার স্বামী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।  গত ৫ আগষ্টের পর হতে তারা দুজনেই আত্মগোপনে ছিলেন।  রবিবার বেলা সারে ১১ টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন তাদের মালিকানাধীন নিরালা বোডিং হতে ঝুমুর বেগমকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কক্ষ থেকে দুই বোতল বিয়ার এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।   এর আগে শনিবার দিনগত রবিবার রাত পৌনে দুইটার দিকে ওই একই বোডিং হতে জলিল ফকিরকে আটক করে থানা পুলিশ। জলিল ফকির দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার মৃত সৈজদ্দিন ফকিরের ছেলে।  তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।  ঝুমুর বেগম যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের  সভানেত্রী এবং উত্তরন ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে কাজ করতেন। উত্তরন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমান। তার দাপটে ঝুমুর যৌনপল্লীতে ব্যাপক আধিপত্য সৃষ্টি করে একচ্ছত্রভাবে মাদকদ্রব্য ও নারী ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলে অভিযোগ রয়েছে। এভাবে তারা অঢেল অর্থ-বিত্তের মালিক হন।সাভারে গড়ে তোলেন বহুতল আলিশান বাড়ি। এলাকাতেও রয়েছে অনেক স্হাবর -অস্হাবর সম্পদ। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ঝুমুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন একটি মানবপাচার মামলা রয়েছে।  এছাড়া জলিল ফকিরকে গোয়ালন্দ ঘাট থানায় গত ১০ ডিসেম্বর দায়ের হওয়া ছাত্র-জনতার উপর হামলা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তাদের দু'জনকেই রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে