দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ইসলামপুরে আন্তঃজেলা চোরের ৬ নারী সদস্য কারাগারে



জামালপুরের আন্তঃজেলা চোরের ছয় নারী সদস্যকে  কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

জেলার ইসলামপুর পৌর শহরের বাজার করতে আসা ক্রেতাদের স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা চুরির মামলায় ছয় নারী চোরকে জামালপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিচারক।


গতকাল সোমবার (১৭ মার্চ) দুপুরে চুরির অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, তারা হলো- ইসলামপুর উপজেলার ব্রহ্মত্তর কাজীপাড়া গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৩৯), মাইজবাড়ী গ্রামের জিয়াউল হকের স্ত্রী সানোয়ারা বেগম (৪১), পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দী গ্রামের হযরত আলীর স্ত্রী অনিতা বেগম (২৮), মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের মিষ্টার মন্ডলের স্ত্রী আকলিমা আক্তার (২৭), একই গ্রামের মৃত সৈয়দুজ্জামানের স্ত্রী শিরানা (৪২) এবং আজিদপুর গ্রামের সামিরুলের স্ত্রী লায়লী (৪০)।


মামলা সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে পৌর শহরের বাজার করতে আসা দুই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন চুরি হয়। এ ঘটনায় তাতৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে তিন নারী চোরকে আটক করে। পরে সন্ধ্যায় আরও তিন নারী চোরকে আটক করে। আটকদের কাছ থেকে চুরি হওয়া ১৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। চুরির ঘটনায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মনিরুজ্জামান মমিন বাদী হয়ে আটক ছয় নারী চোরের নামোল্লেখে রাতে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় নারী চোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।  


মামলা তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক  (এসআই) মো. সোহেল রানা বলেন, 'আন্তঃজেলা চোরের ছয় নারী সদস্যকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'চুরি ঘটনার বিষয়ে তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িতদের আসনের আওতায় আনা হবে। মানুষ যাতে নির্বিঘ্নে বাজারে কেনাকাটা করতে পারে, সেবিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।'

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ১ মিনিট আগে