মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ১০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ

জোনাকির সদস্য বৃন্দ



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অন্যতম সর্ব বৃহৎ  স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকি রমজান মাস উপলক্ষে দুস্থ,  দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।


১৮ মার্চ রোজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,  ক্যাম্পাস গেটে এবং পাবনা বাস টার্মিনাল এ  সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রায় একশো জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর সহ বিরিয়ানির প্যাকেট। 



সংগঠনের সাধারণ সম্পাদক  শাহরিয়ার নিলয় বলেন, “শুধু ইফতার বিতরণ নয়, আমরা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।আমরা সব সময় ভালো কাজের সাথে আছি।


এছাড়াও আজকের ইফতার বিতরনী কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জোনাকির সকল স্থরের সদস্য বৃন্দ।


ইফতার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা অনেকেই ঠিকমতো ইফতার জোগাড় করতে পারি না, এই সহযোগিতায় আমরা উপকৃত হয়েছি।”


উল্লেখ্য, জোনাকি দীর্ঘদিন ধরে পাবিপ্রবিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে।

আরও খবর