বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাইয়ে ধুলাবালি মিশ্রিত ভাবে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী।

লাখাইয়ে ধুলাবালি মিশ্রিত ভাবে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী। সারাদিন রোজা রেখে ইফতারে মুখরোচক খাবার না হলে যেন রোজার তৃপ্তি মেটে না। পরিবার পরিজনের সাথে ইফতার আয়োজনে সুস্বাদু ও অস্বাস্থ্যকর খাবার কিনতে এসেছেন বুল্লাবাজারে গুনিপুর গ্রামের আব্দুর রহমান কিন্তু তিনি যেসব খাবার কিনছেন তা কি স্বাস্থ্যকর খাবার? এমন প্রশ্নে আব্দুর রহমান বলেন, ‘রমজানে ইফতারের জন্য বিভিন্ন এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ প্রসিদ্ধ। সেসব হোটেল বা রেস্তোরাঁ থেকে ইফতার কিনে ইফতার করার মধ্যে এক সুখানুভূতি আছে। তাই আমার মত অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ইফতারের বাজার করছে। স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর খাবার আমরা ইফতারের গ্রহণ করছি, এখানে এ বিষয়টি মুখ্য নয়। বরং প্রসিদ্ধ খাবারে ইফতার করাটাই মূল লক্ষ্য। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে- লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশের হোটেল, রেস্তোরাঁ এবং প্রতিটি অলিগলিতে বিক্রয় করা হচ্ছে ইফতারসামগ্রী,ঢাকনা খোলা থাকায় যানবাহনের ধুলাবালি ঐ সব খাবারে মিশছে। বুল্লাবাজারে দেখা যায় কয়েকটি দোকানে ইফতার সামগ্রী খোলামেলাভাবে সাজিয়ে রেখেছে তাহাতে মাছি বুবু করছে। দুপুর থেকে ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল নামতেই বিকিকিনির হিড়িক পড়ে। ইফতারসামগ্রী কিনতে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করছে এসব দোকানে। কোন কোন ইফতারসামগ্রী বিক্রয় কেন্দ্রে দেখা গেছে, দুপুর থেকে ক্রেতার লাইন।লাখাইয়ের লাখাই বাজার,বামৈ বাজার,কালাউক বাজার,মুড়াকরি বাজার, বুল্লাবাজারের আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে শুরু করে ফুটপাতের রেস্তোরাঁগুলোতে ইফতারের জন্য রাখা হয়েছে বাহারি আয়োজন, এতে হরেক রকম মানহীন ঢাকনা ছাড়া ইফতার সামগ্রীতে ঠিকমত ধুলাবালি মিশছে। এসব রেস্তোরাঁয় দেখা গেছে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে বিক্রয় করছে। এসময় দেখা যায়, রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে এলাকাভিত্তিক দোকানগুলোতে বিক্রি করছে ইফতার সামগ্রী। আবার এসব খোলামেলা দোকানগুলো নিম্ন আয়ের মানুষের ইফতারের দোকান হিসেবে সুপরিচিত । এসব দোকানেই অপরিচিত লোকদের সাথে নিয়ে ইফতারের স্বাদ নিচ্ছে খেটে খাওয়া মানুষ। তবে এসব অস্বাস্থ্যকর খাবার গ্রহণ না করতে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খোলা পরিবেশে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত থাকছে তা জানতে এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান সোম এর সাথে আলাপকালে জানান আমি বিভিন্ন হাটবাজার এ ঘুরে দোকানদার সতর্ক করে আসছি। আমি যতক্ষণ যে বাজারে অবস্থান করি সেই বাজারে ততক্ষণ পন্য সামগ্রী ঢেকে রেখে বিক্রি করে আর চলে আসলেই সেই পূর্বের অবস্থা। এমন পরিস্থিতিতে ইঁদুর বিড়াল খেলা বন্ধ করতে হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো ব্যতীত কোন গত্যন্তর নেই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে যোগাযোগ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর ব্যবস্থা গ্রহন করবো।
Tag
আরও খবর