কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা আহত-৫

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের দুর্নীতি, ভিজিডি কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের মানববন্ধন শেষে  বিএনপি'র লোকজন তাদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় জামায়াত শিবিরের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (২০ মার্চ-২৫) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের অনীয়ম,দুর্নীতি প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শান্তিপুর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি শেষ করে। এসময় সময় পেছন থেকে বিএনপি'র লোকজন অতর্কিত হামলা করে। এ হামলায় জামায়াত ও শিবিরের ৫ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন, আবদুর রহমান তুবা (১৮),আবু তাহের (৩৮),শামিম হোসেন (৩৬),সৌরভ হোসেন (২৫), ইলিয়াস আহমেদ (১৮)।
বাউসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মজিবার রহমান বলেন , আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন  করেছি। আমরা কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করিনি। 
আমরা ইউনিয়ন পরিষদের দুর্নীতি ভিজিডি কার্ড বানিজ্যর বিষয় নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। কিন্তু  ইউনিয়ন বিএনপি'র  নেতা রেজাউল করিম, নাসির উদ্দীন ও এনামুল সহ ২৫ থেকে ৩০ জন লোক আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমাদের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান,এবিষয়ে কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

Tag
আরও খবর