ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের ক্ষেতলালে চাঁদাবাজী, থানায় হামলা ও ভাঙচুরে অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ এর পিতা মাইনুর রহমান আঙ্গুল ২১ মার্চ (শুক্রবার) সকাল ১১টায় ক্ষেতলাল প্রেসক্লাবে জোনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ছাত্র জনতা ক্ষেতলাল থানা ও ইউএনও অফিস ভাঙচুর ও ভস্মিভূত করার সিদ্ধান্ত নিয়েছিল। আমিও আমার ছেলে তা বাস্তবায়ন হতে দিইনি, আমার ছেলে মেহেদী আশিক পার্থ বিগত ১৭ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। ফ্যাসিবাদী সরকারের সময় আমার পরিবার জেল জুলুম, নির্যাতন সহ নানা রকম নিপীড়ন সহ্য করেছি। আমার ছেলে একজন সফল রাজনীতিবিদ, অতীতে তার বিরুদ্ধে চাঁদাবাজির কোন রেকর্ড নেই। আমার ছেলের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একই দলের কিছু স্বার্থন্বেষী মহল আমার ছেলেকে বিতর্কিত করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এক যুগে অসত্য তথ্য প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে গত ১৮ ই মার্চ মঙ্গলবার সরূপ মহন্ত চায়ের দোকানে চা খাওয়া নিয়ে জনৈক সালাম, তোফাজ্জল ও বগুড়া থেকে আসা ২ সহযোগীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় আমার ছেলে থানা পুলিশকে খবর দিলে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। আমার ছেলের অভিযোগে থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেলেও আটককৃত ব্যক্তিরা উল্টো আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনে। এ কথা শোনার পর আমার ছেলে ও তার অনুসারীরা তার মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মূল ফটকের বাইরে রাস্তায় বসে পড়ে এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু আমার ছেলেও তার অনুসারীরা থানার ভিতরে প্রবেশ করে থানা ভাঙচুর, কাউকে লাঞ্ছিত অথবা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেনি। তবে একজন পুলিশ কনস্টেবল মোবাইলে ভিডিও ধারণ করলে আমার ছেলে ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য ওই পুলিশ সদস্যকে অনুরোধ জানান। ইতিমধ্যে উৎসুক জনতা থানা গেটে এসে ভীড় জমাতে থাকে। আর এই উৎসুক জনতাকে আমার ছেলের অনুসারী বিএনপির লোকজন ভেবে ওসি মহোদয় সেনা ক্যাম্পে খবর দেন। প্রকৃত সত্যকে আড়াল করে আমার ছেলের রাজনৈতিক একই দলের একটি স্বার্থন্বেষী মহল পুলিশ প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার ছেলেকে প্রধান আসামী করে চাঁদাবাজি ও থানায় হামলা ভাঙচুর শিরোনামে পৃথক দুটি মামলা করায়, আমি হতবাক হয়েছি। আমি অবিলম্বে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ সময়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর