দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ট্রাক্টরের ধাক্কায় দোকান ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক ডাক্তার

যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের ফকির বাগান চত্বরে ঘটেছে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৩ মার্চ) আনুমানিক সকাল দশটার সময় একটি মাটি টানা খালি ট্রাক্টর উপজেলার পুড়াখালী  গ্রামের ফকির বাগান চত্তরে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হানলে তিনটি দোকানের মধ্যে দুটি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্তের মধ্যে মেসার্স রাজু ট্রেডার্স প্রায় ৩ লক্ষাধিক টাক, ইমরান হোসেনের দোকানে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান, ডাক্তার সাবুর রহমান বলেন,তারা প্রকৃত ড্রাইভার নয়  গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দেয়, আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি, আমি দোকানের মধ্যেই অবস্থান করছিলাম। 

দোকানদার ইমরান হোসেন বলেন, দোকান খোলা অবস্থায় আমরা যদি দোকানের ভিতরে বেচাকেনার মধ্যে  থাকতাম আল্লাহ না করুক নিশ্চিত আমরা অনেকেই হতাহত হতাম।

তবে, ঐ সময় অন্য দোকানগুলো বন্ধ থাকায় এবং দোকানদার ও ক্রেতারা বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। 

রাজু আহমেদ বলেন, তিনটি দোকানের মধ্যে দুটি দোকান ব্যাপক অক্ষয় ক্ষতি হচ্ছে, আমার দোকানে প্রায় ৩ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি আছে।আমরা ক্ষতিপূরণ চাই।  

সরজমিন পরিদর্শন করে দেখা যায়, দুইটি দোকানের ভিতরে থাকা আসবাবপত্রসহ মালামাল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এলাকাবাসী ক্ষতিপূরণের জোর দাবি জানিয়েছেন।"এছাড়াও অনভিজ্ঞ ড্রাইভার দ্বারা গাড়ি চালানো নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী আরো জানান উপজেলার পুড়াখালী গ্রামের ফকির বাগান চত্বরে এর আগে দিঘীরপাড় গ্রামের আতিয়ার বিশ্বাস শংকরপাশা গ্রামের ইসমাইল বিশ্বাস, অসীম মোল্যা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন,গুরুতর আহত হন রুহল আমিন মোল্লা।এ ধরনের দুর্ঘটনা ঘটার কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। 

Tag
আরও খবর