শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বাগআঁচড়ায় চলছে গো খাদ্য ভূসিতে ভেজাল মিশিয়ে বিক্রির রমরমা ব্যবসা

বাগআঁচড়ায় চলছে গো খাদ্য ভূসিতে ভেজাল মিশিয়ে বিক্রির রমরমা ব্যবসা যশোরের শার্শার বাগআঁচড়ায় গো-খাদ্য নিম্নমানের ভূসি সাথে ধানের কুড়া তুস ও নিম্নমানের আটা মিশিয়ে বসুন্ধরা কোম্পানির ভূষির লেভেল লাগিয়ে চলছে বিক্রির রমরমা ব্যবসা ।আর এই কাজের সাথে জড়িত খোদ ওই বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। গত কয়েক সপ্তাহ ধরে সাংবাদিকদের কাছে খবর আসছিলো বাগআঁচড়া বাজারের কয়েটি পয়েন্টে রাতের আঁধারে ও দিনে গোডাউনের দরজরা আটকে গোপনে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও নিম্ন মানের আটা মিশায়ে বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে তা দোকানে এনে বিক্রি করে ক্রেতা ও খামারীদের ঠকানো হচ্ছে।এর কারণ হলো অন্য কোম্পানির ভূসির চেয়ে ক্রেতা ও খামারিদের কাছে বসুন্ধরা কোম্পানির ভুসির কদর বেশী। এমন খবরে রোববার অনুসন্ধানে নেমে দেখা যায়,বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পাশ্বে আনছার আলীর বিল্ডিংয়ে গোডাউনে দিনের বেলা চলছে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও আটা মিশানোর কাজ। মিশানো শেষ হলে তা বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে নতুন করে মেশিনের সাহায্যে মুখ সেলাই করে পাঠানো হচ্ছে বাজারের বিভিন্ন দোকানে।আর এই নকল ভুসি তৈরির হোতা বাগআঁচড়া বাজারে শামীম ট্রের্ডাসের মালিক শামীম হোসেন। অভিযুক্ত শামীম হোসেন জানান,তিনি একা এ কাজ করেন না। বাগআঁচড়া বাজারের আরো ৫ থেকে ৬ জন ব্যবসায়ী ও এ কাজ করেন। সেই সব ব্যবসায়ীদের নাম কি জানতে চাইলে তিনি বলেন,শংকপুর রোডে ঠাকুর ঘরের পাশে একটি বড় দোকানের পিছনে ও এ কাজ চলছে।বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম, বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতরে ও বাজারের একাধিক পয়েন্টে এমন কাজ চলে বলে তিনি দাবী করেন।এসময় তিনি বলতে থাকেন শুধু আমাকে দোষারোপ করেননা অন্য যারা করছে তাদের বিষয়ে ও দেখেন। শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার তপু কুমার সাহা জানান,এ কাজে যে প্রতিষ্ঠান জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিবেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,গো খাদ্যে ভেজাল মেশানোয় আইনগত অপরাধ। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১১ ঘন্টা ১৬ মিনিট আগে