বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-05-2026 08:25:23 am

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির বর্জ্য যথাযথ ও পরিবেশসম্মতভাবে অপসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি)। 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের স্বেচ্ছাসেবীরা ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে কুরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেন ও জলাশয়ে বর্জ্য না ফেলা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে জীবাণুনাশক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার হিসাবরক্ষক জনাব মোঃ মতিউর রহমান, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন রাফি সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা শাখার হিসাবরক্ষক মোঃ মতিউর রহমান বলেন, 'ঈদের আনন্দ সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ঈদ উদযাপনে একসাথে কাজ করি।'

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কুরবানির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। নাগরিকদের সামান্য সচেতনতা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট সবসময় সমাজের কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণে পরিচালিত এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।'

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন জানান, 'শুধু লিফলেট বিতরণ নয়, ঈদের সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।'

স্থানীয় বাসিন্দারা ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতামুলক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং তরুণদের এমন সামাজিক উদ্যোগকে স্বাগত জানান।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে