চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

১২ লক্ষ টাকায় ইজারা বাঘার ঐতিহাসিক ঈদ মেলা

           

রাজশাহীর বাঘায় ইদুল ফিতরের ঈদে অনুষ্ঠিত মেলার জন্য ওয়াকফ্ এষ্টটের মাঠ ৭ দিনের জন্য ইজারা প্রদান করা হয়েছে। রোববার (২৩ মার্চ-২৫) সকাল ১১ টায় মাজার চত্তরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা দিয়েছেন মাজার পরিচালনা কমিটি। এবছর ইজারা দেওয়া হয়েছে ১২ লাখ টাকায়। সবোর্চ্চ দরদাদা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম। 

কমিটি কর্তৃক আরোপিত ১৯টি শর্ত শাপেক্ষে মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত ডাকে ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন ৬৮ জন। এর মধ্যে সরাসারি ডাক হাকিয়েছেন ১৫ জন। প্রথম ডাক শুরু হয় ৮ লাখ টাকা থেকে। গত বছর ইজারা দেওয়া হয়েছিল ২৭ লাখ ৪০ হাজার টাকায়। ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিল ২০ জন। সবোর্চ্চ ডাককারি ছিলেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন।

 মাজার পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, ডাকের সমুদয় অর্থ নগদ প্রদান,আইনশৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখাসহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে,যাত্রা,নাচ,গান,পুতুল নাচ, জুয়াখেলা, লটারি, অশ্লিল সিডি, অসামাজিক কার্যক্রম,মেলায় আগত ব্যবসায়ীদের কাছে ১শত টাকা ফুট (দের্ঘ্য-প্রস্থের গড়) হিসাবে ও আসবাবপত্র ক্রেতাদের নিকট শতকরা ৫টাকার বেশি খাজনা আদায় না করার নির্দেশনা দেয়া হয়। সবমিলিয়ে ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কার্যকলাপও ১৯ শর্তের তালিকায় রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার, সদস্য অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান আসাদ, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, বিএনপির উপজেলা কমিটির নেতা সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম,মোখলেছুর রহমান,পৌর কমিটির নেতা কামাল হোসেন,তফিকুল ইসলাম,আব্দুস সালাম,আব্দুল লতিফ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ আব্দুল হামিদ সহ স্থানীয় প্রশাসনিক ও স্থানীয়রা। 

অভিযোগ রয়েছে, শর্ত সাপেক্ষে প্রতিবছর ইজারা প্রদান করা হয়। কিন্তু শর্ত ভঙ্গ হলেও কোন পদক্ষেপ নেননা কর্তৃপক্ষ।  ইজারাদার শফিকুল ইসলাম বলেন,শর্ত মেনেই ইজারা নিয়েছেন। শর্ত রক্ষা করে ধর্মীয় মেলার শৃঙ্খলা বজায় রাখবেন বলে জানান তিনি। 

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, সুষ্ঠসুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে সার্বক্ষনিক পুলিশের টহল থাকবে। তার পরেও মেলায় কোন অনৈতিক ও অশ্লিল কার্যকলাপ  ঘটলে  তাৎক্ষনিক ব্যবস্থ্া নেয়া হবে। 



Tag
আরও খবর