হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবা, রামদা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ২

সেনাবাহিনী অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জে  ইয়াবা, মাদক গ্রহণের সরঞ্জাম, রামদা, মোবাইল, নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে।


রোববার (২৩ মার্চ) ভোরে কালিগঞ্জ সেনাক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মৌতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।


আটকরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত সোমনাথ সরকারের ছেলে মহাদেবসরকার (৩৪) ও মৃতকাজী সফর হোসেনের ছেলে কাজী রাইসুল হক (৬৫)।


কালিগঞ্জের পাউখালী সেনাক্যাম্প সূত্র জানান, উপজেলার মৌতলাএলাকার কাজী রাব্বী একজন কুখ্যাত সন্ত্রাসী ও চিহিৃত ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত খুলনা এলাকা থেকে ইয়াবা নিয়ে স্থানীয়ভাবে খুচরা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার ভোরে মৌতলায় মাদক ব্যবসায়ী কাজী রাব্বীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী রাব্বী পালিয়ে যায়। কাজী রাব্বীর পিতা কাজী রাইসুল হক ও সহযোগী মাদকবিক্রেতা মহাদেব সরকারকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী বাড়ি তল্লাশী করে ৫০ পিস ইয়াবা, একটি রামদা, একটি ২৪ ইঞ্চি স্টীলের পাইপ, ৫টি গ্যাস লাইটার, ৪টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি বাটন মোবাইল ফোন, ২টি সিরিঞ্জ, ১৫টি ইয়াাবা সেবনের পাইপ ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। 


আটক ব্যক্তিদের ইয়াবা ও অন্যান্য জব্দকৃত আলামতসহ রোববার বিকেল ৪টায় কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদকের ডিলার কাজী রাব্বীর বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 


আরও খবর