কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইলে চার্জ দিতে গিয়ে ধ র্ষ ণের শিকার হয়েছে এক কিশোরী ।


এ ঘটনায় অভিযুক্ত এক বিএনপি নেতার ভাইকে গ্রে ফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শশীভূষণ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) দুপুরে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে দোকান মালিক সুমন, তার সহযোগী রফিকুল ইসলাম ও মো. স্বাধীনসহ তিন জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে।


ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে রফিকুলকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোতালেব মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়ার ভাই। অপর দুই আসামি সুমন একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ও স্বাধীন ওই ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।


পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে কিশোরী। কেনাকাটার একপর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে সুমনের দোকানে চার্জ দিতে যান। সুমন কিশোরীকে তার দোকানের পেছনে শয়নকক্ষে ফোন চার্জ দিতে বলে। কিশোরী ওখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর রফিকুল ও স্বাধীন দোকানের পেছনে যায়। রফিকুল তার সহযোগী স্বাধীনকে সেখানে পাহারায় রেখে কিশোরীকে ধ র্ষণ করে।


এ সময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সুযোগে সুমন ও স্বাধীন পলিয়ে যায়। তবে অভিযুক্ত রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে জানতে শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।


শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ‌‘ভুক্তভোগী কিশোরী মামলা করেছে। ঘটনায় জড়িত রফিকুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও খবর


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে