ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঈদের আগেই মোংলায় মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০/৪০ টাকা

ছবি সংগৃহীত


রমজানের শেষে এসে মোংলা ও এর আশপাশের বাজারে বেড়েছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বেড়েছে ৩০ থেকে ৪০টাকা। একইসঙ্গে সবজির দামও বাড়তে শুরু করেছে। প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

সপ্তাহব্যাপী মোংলা শহর ও গ্রামগুলোতে কয়েকটি বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে জানা গেছে, বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তিন-চারদিন আগে প্রতি কেজি ব্রয়লারের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। একইভাবে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালি মুরগির দাম ছিল ২৭০ থেকে ২৮০ টাকা।

বিক্রেতারা বলছেন, তিন-চার দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। পাইকারি বাজারেও দাম চড়া। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এসব এক ধরনের অসাধু পোল্ট্রি খাবার ব্যবসায়ীদের কারসাজি তারা খামারিদের ফুসলিয়ে মুরগি আটকে মজুদ রাখতে বাধ্য করে দাম বাড়ার আশায় এবং কৃত্তিম সংকট দেখানো হয়।যাতে দাম বৃদ্ধিতে বেচে বাজারে।পরবর্তীতে স্থানীয় মুরগীর দোকানদাররা বাইরে থেকে মুরগির চালান আনলে দাম কমে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় খামারিরা।তখন ওইসব অসাধু পোল্ট্রি খাবার বিক্রেতারা বলে তাদেন কিছু করার নেই।
অনেক খামারিরা জানায় খাবার দোকানদাররা কিছু খাবার বাচ্চা বাচ্চা বাকি দিয়ে মহাজনি কায়দায় এবং কমিশন খেয়ে দাম নিয়ন্ত্রণের কারসাজি করে।তাদের খেয়াল খুশি মত রেডি মুরগির দাম কমানো-বাড়ানো কারসাজি করে।

মোংলা বাজারে নাম প্রাকাশ না করে ব্যবসাীরা  বলেন, মাত্র তিন-চারদিনের ব্যবধানে এক ধাক্কায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকা। পাইকারি বিক্রিতে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব বেশি পড়েছে। ঈদের আগে দাম আরও বাড়তে পারে।

ব্যবসাীরা এও বলেন, অন্যান্য সময় রমজানের শুরুতে মুরগির দাম বেড়ে যেত। এবার রমজানে স্থিতিশীল ছিল। কিন্তু হঠাৎ করে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও বাধ্য হয়ে বেশি দামে মুরগি বিক্রি করছি।

এদিকে রমজানের শুরু থেকে মোংলার সবজির বাজারে স্বস্তি থাকলেও শেষের দিকে এসে বাড়তে শুরু করেছে কিছু সবজির দাম। বিশেষ করে ইফতারের সালাদে ব্যবহৃত টমেটো, শসা, গাজরের দাম বেড়েছে। একইসঙ্গে চড়া রয়েছে লেবুর দামও। বেড়েছে বেগুন, করোলা, লালশাক ও পুঁইশাকের দাম।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো ২৫-৩০ টাকা, শসা ৪০-৫০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, শিম ৫০-৬০ টাকা, পটোল ৮০ টাকা, করোলা ৬০-৮০ টাকা, প্রতি আঁটি পুঁইশাক ৪০-৫০ টাকা ও লালশাক ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, এসব সবজির দাম ১০-১৫ টাকা বেড়েছে। আবার কিছু কিছু সবজি স্থিতিশীল রয়েছে। তবে ঈদের সময় ঘনিয়ে এলে দাম আরও বাড়তে পারে।

এলাকার সবজি বিক্রেতারা বলেন, আশেপাশের মোকাম থেকে আনা বা চাষাবাদের এলাকায় বৃষ্টির কারণে কিছু কিছু সবজির সরবরাহ কমে যাচ্ছে। আবার নতুন কিছু সবজি বাজারে আসবে। যার কারণে কিছু কিছু সবজির দাম বেড়ে গেছে। আর নতুন যেসব সবজি বাজারে আসছে সেগুলোর দাম স্বাভাবিকভাবেই চড়া থাকবে।

আরও খবর