সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামিন না হওয়ায় কারাগারে দুই আ'লীগ নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান। ২৫ মার্চ (মঙ্গলবার) দুপুরে জয়পুরহাট আদালতে  হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক  মজিবুর রহমান জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে তাদের পাঠানোর নির্দেশ দেন। ওই দুই নেতা হ‌লেন, ক্ষেতলাল উপ‌জেলা আওয়ামীলী‌গের সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি আব্দুল মজিদ মোল্লা (৬০) ও বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন। তারা দু'জ‌নই উচ্চ আদালত থে‌কে আগাম জা‌মিনে ছি‌লেন। জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌লে জয়পুরহাট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন না মঞ্জুর করে দু'জন‌কে কারাগা‌রে পা‌ঠা‌নোর নি‌র্দেশ দেন। ওই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান জানান, আব্দুল মজিদ মোল্লা ও আলমগীর চেয়ারম্যান আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তা‌হের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হা‌জির হ‌য়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Tag
আরও খবর