ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নাগেশ্বরীতে জুলাই/আগস্ট গণঅভ্যুত্থানের দুই বীর শহীদ পরবিবারকে ঈদ উপহার

নাগেশ্বরীতে জুলাই/আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ দুই বীর সন্তানের পরিবারকে সম্মান জানিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অদ্য ২৫ মার্চ এই উদ্যোগ নেয় জেলা প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নাগেশ্বরী।

উপহারপ্রাপ্ত শহীদ পরিবারগুলোর মধ্যে ছিলেন শহীদ রাশেদুল ইসলাম (চর কাঠগিরাই, কালীগঞ্জ/নুনখাওয়া) এবং শহীদ গোলাম রব্বানী (খামার, কেদার, কচাকাটা)।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার বলেন, “এই উপহার শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই নয়, বরং এটি শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সহমর্মিতার প্রকাশ। আমাদের স্বাধীনতার পথচলায় শহীদদের অবদান অনস্বীকার্য। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

শহীদ পরিবারের সদস্যরা এ ধরনের সম্মাননা ও উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, “শহীদদের ত্যাগ আজও স্মরণ করা হচ্ছে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।”

স্থানীয়রাও এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশাবাদ প্রকাশ করেন যে, এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।শহীদদের স্মরণে ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag
আরও খবর