শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

নড়িয়ায় চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন। প্রবাসী ও ফাউন্ডেশনের সদস্যদের সহায়তায় আয়োজিত এই মানবিক কার্যক্রম বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌকিদার। উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল ইসলাম রাড়ী, আজিজুল হাওলাদার, তোফাজ্জল রাড়ী, অর্থ বিষয়ক সম্পাদক রণি মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক নাইম খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাশেম খান, প্রচার বিষয়ক সম্পাদক শাকিল রাড়ী, সহ-প্রচার বিষয়ক সম্পাদক পাভেল রাড়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম, রায়হান খান, সিয়াম বেপারী, সফিক সরদার ও ওহাব খানসহ স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ইমরান চৌকিদার বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা প্রতিবছর ঈদ উপহার বিতরণ করি। তবে আমাদের কার্যক্রম শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। সমাজের উন্নয়নে আমরা বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছি—গরীব শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গ্রামের রাস্তাঘাট সংস্কার ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।"

তিনি আরও জানান, প্রবাস থেকে সাধারণ সম্পাদক পিয়েল রাড়ী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চম্পক রাড়ী, সোহাগ রাড়ী ও ইকবাল মোল্লাসহ অনেকে এই উদ্যোগে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়েছেন।

উপদেষ্টা নাজমুল ইসলাম রাড়ী বলেন, "মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। আমরা চাই, এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকুক এবং আরও বেশি মানুষ এর সুফল পাক।"

ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। চরলাউলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুধু ঈদ উপহার বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নে নিবেদিত। তাদের এই উদ্যোগ নড়িয়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।

আরও খবর