শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ উপহার প্রকল্প: নড়িয়ায় ১০০ পরিবারকে ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন আয়োজন করেছে "ঈদ উপহার প্রকল্প ২০২৫"। শনিবার (২৯ মার্চ) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা নড়িয়ার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ১০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইউসুফ সিয়াম বলেন, "ঈদ উপহার প্রকল্প ২০২৫ এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের লক্ষ্য ছিল, ঈদের দিন প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার যেন আনন্দের সাথে ঈদ কাটাতে পারে। আমাদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন, যার ফলে আমরা ১০০টিরও বেশি পরিবারকে সুষ্ঠুভাবে ঈদ উপহার দিতে সক্ষম হয়েছি। গত বছর আমরা ফিলিস্তিনের গাজা বাসীর জন্য প্রায় অর্ধ লক্ষ টাকার ঈদ উপহার দিয়েছিলাম এবং স্থানীয়ভাবে ৩০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছিলাম। তবে এবারে কিছু সীমাবদ্ধতার কারণে এই সীমিত পরিসরে স্থানীয় পর্যায়ে আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য আরও বড় পরিসরে এই মানবিক কার্যক্রম চালানো এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় এটি বিস্তৃত করা।"

এই প্রকল্পের পরিচালনায় আরও যুক্ত ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহ-রক্তদান ও ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রোহান, অর্থ বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ এবং দপ্তর সম্পাদক শাহিন মাল।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, "এই সহায়তা প্রবাসী ও স্থানীয় দাতাদের দানে সংগৃহীত তহবিল থেকে করা হয়েছে। মানুষের ঘরে ঘরে গিয়ে সহায়তা পৌঁছানো ছিল আমাদের জন্য আনন্দের, যদিও কিছু চ্যালেঞ্জও ছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি, সমাজের সকল স্তরের মানুষ আমাদের সহযোগিতা করবে, যাতে অসহায় পরিবারগুলো শুধু ঈদে নয়, বরং বছরের অন্যান্য সময়ে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।"

স্বপ্নযাত্রা ফাউন্ডেশন মানবিক সংগঠন হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার উন্নয়নে কাজ করছে। এই ধরনের উদ্যোগগুলোর মাধ্যমে সংগঠনটি মানুষের সহায়তায় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে আশাবাদী ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীরা।

Tag
আরও খবর