সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন।

অদ্য ২৯ মার্চ ২০২৫ খি. উখিয়া উপজেলাস্থ উপকূলীয় এলাকার সমাজকল্যাণ ও অরাজনৈতিক সংগঠন 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর উদ্যোগে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার সফলভাবে মাহফিল সম্পন্ন হয়েছে।

এলাকার যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এলাকার প্রবীণ মুরব্বিদের পাশাপাশি সমাজের সর্বস্তরের গ্রামবাসীর স্বত:ফূর্ত অংশগ্রহণে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।


আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান-২ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) জালিয়া পালং ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল হক(আরমান)

ভাইস প্রিন্সিপাল, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসা, টেকনাফ, কক্সবাজার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উখিয়া উলামা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা জনাব রাহামত উল্লাহ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জসিম। শুভেচ্ছো বক্তব্য রাখেন

জনাব আবু সাঈদ মুহাম্মদ মাসুম, সাবেক নির্বাহী পরিচালক, ইনডেক্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, চট্টগ্রাম। অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব খাইরুল আমিন, স্ভিটজার এশিয়া পিটিই লিমিটেড (মার্ক্সশিপিং লাইনের এর প্রতিষ্ঠান), ডে. ফাইন্যান্স ম্যানেজার‌ ও আয়কর আইনজীবী, চট্টগ্রাম ট্যাক্স বার এসোসিয়েশন, জনাব জুৃয়েল মামুন, প্রভাষক, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, বিশিষ্ট তরুণ সমাজসেবক হাফেজ জনাব মুফিজুর রহমান, জনাব মোহাম্মদ ফয়সাল, সহকারী শিক্ষক মরিচ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মো. জাহেদুল ইসলাম, প্রভাষক, আইন বিভাগ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, জনাব আবু তাহের, সভাপতি নবযুগ সমাজকল্যাণ পরিষদ, হাফেজ মাওলানা জনাব মোহাম্মদ নোমান, সহকারী শিক্ষক সোনার পাড়া দাখিল মাদ্রাসা। বক্তারা এলাকার নানা চিহ্নিত সমস্যা সমূহ সমাধানে স্থানীয় প্রশাসন সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা কামনা করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানবিক কর্মী জনাব মাহাবুব কাউসার।

Tag
আরও খবর