কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় পটকা বানানোর সময় বি’স্ফো’রণে এক যুবক আহত

রাজশাহীর বাঘায় ঈদ উপলক্ষে খেলার পটকা বানানোর সময় বিষ্ফোরণে সজিব আলী (১৭) নামের এক যুবকের বাম হাতের কব্জিসহ আঙুলের নীচ অংশে রক্তাক্ত জখম হয়েছে।

শনিবার (১৯ মার্চ-২৫) বিকেলে উত্তর মিলিক গ্রামে বকুল তলা এলাকার জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার পাকা মেঝের উপর বিস্ফোরণের ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলজ হাসাপাতাল (রামেকে) প্ররণ করেন।

হাসপাতালে নেওয়ার সময় জিজ্ঞাসাবাদে সজিব জানান, লেখাপড়ার পাশাপশি সংসার চালানোর তাগিদে যখন যে কাজ পান করেন। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছেন। শনিবার শখের বশে পর্দার পাইপের মধ্যে দিয়াশলায়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলেন। এ সময় বিস্ফোফরণ ঘটে আহত হন। ঈদ সামনে রেখে এর আগেও পটকবাজি তৈরি করে আনন্দ করেছেন বলে জানান।

সরেজমিন দেখা যায়, উত্তর মিলিক বাঘা গ্রামের জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার আশ পাশে তেম কোন ঘর বাড়ি নেই। গ্রামের সীমা নামে এক নারি জানান,ওই জায়গায় ছেলেরা প্রায় সময় খেলা ধূলা করে। মাঝে মধ্যে শব্দও শুনতে পান। তবে শব্দটা কিসের বা বলতে পারেননি তারা।

এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।#

Tag
আরও খবর