সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

সাইমুন আর বেঁচে নেই


হৃদয়বিদারক ঘটনা, কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। তারপরেও মৃত্যু তো মৃত্যুই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই।

আতশবাজির লোভেই প্রাণ গেল মাদ্রাসা ছাত্র সাইমুনের(১০) । 

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর আজ মঙ্গলবার (১লা এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায়  ঢাকার পপুলার হাসপাতালে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। 

নিহত সাইমুন ইসলাম সুজাত, সৌদি প্রবাসী, পল্লীবেড়া গ্রামের, ফারুক হোসাইনের ছোট বোনের(শালিকা) ও নাজমুল মেম্বারের ছোট বোন সুমা আক্তারের একমাত্র ছেলে । সাইমুনের মৃত্যুতে মা বাবা, মামারা,খালা খালু সহ পরিবারের লোকজন পাগল প্রায়। নিস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সবাই।

 

এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার তারাবি নামাজের পর  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল সার্ভিস সড়কে। সাইমুনকে তার দুই বন্ধু আতশবাজি কেনার লোভ দেখিয়ে ভাঙ্গার বাসা থেকে মোটরসাইকেলে এরা তিনজন রওনা দেন মালিগ্রামের উদ্দেশ্যে। নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সাইমুুনের বন্ধু মোটরসাইকেল চালক মারা যান, গুরুতর আহত সাইমুনও এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান। এ ধরনিতে তাকে আর রাখা গেল না। 

নিহত সাইমুন ভাঙ্গার একটি কওমি মাদ্রাসায় পড়তো, ওদের বাসা ভাঙ্গা কাজী শামসুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিয়াম মঞ্জিলে।

Tag
আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে