ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে ভ্রাম্যমাণ আদালত অভিযান: ফুটপাত দখলমুক্ত, বেকারি মালিক কারাদণ্ড


মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্সবিহীনভাবে বেকারি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পাচ্চর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা।

অভিযান চলাকালে দেখা যায়, এক্সপ্রেসওয়ের পাশের ফুটপাত দখল করে অনেক ব্যবসায়ী অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া রাস্তার পাশের সরকারি জায়গা দখল করে বিভিন্ন অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগও পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করে।

এ সময় একটি বেকারিতে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বেকারির মালিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর