মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বিলাসিতা ধ্বংস ডেকে আনে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 02:36:11 am

সংগৃহীত ছবি


মাওলানা ইসমাইল নাজিম :


হালাল উপায়ে ধন-সম্পদ উপার্জন করা ইসলামে দূষণীয় নয়। তবে অপচয়-অপব্যয় ও বিলাসিতা-আরামপ্রিয়তা ইসলামের শিক্ষা নয়। মহানবী (সা.) তাঁর উম্মতের ব্যাপারে দুনিয়ার মোহে পড়ে আখিরাত নষ্ট করার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আল্লাহর কসম! আমি তোমাদের নিয়ে দারিদ্র্যের ভয় করি না। কিন্তু এ আশঙ্কা করি যে তোমাদের ওপর দুনিয়া এমন প্রসারিত হয়ে পড়বে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর প্রসারিত হয়েছিল। আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, যেমন তারা আকৃষ্ট হয়েছিল। আর তা তোমাদের বিনাশ করবে, যেমন তাদের বিনাশ করেছে।’ (বুখারি)


বিশেষ করে সমাজের নেতৃত্বস্থানীয় মানুষের বিলাসিতা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কারণ রাষ্ট্রীয় কোষাগারের অর্থ তাদের কাছে আমানতস্বরূপ। তা নিয়ে বিলাসিতা করা খেয়ানত এবং সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার অন্তর্ভুক্ত। এ জন্য নবী (সা.) সাহাবিদের কোথাও দায়িত্ব দিয়ে পাঠালে তাঁদের বিলাসিতা না করার আদেশ দিতেন। যেমন মুআজ ইবনে জাবাল (রা.)-কে ইয়েমেনে পাঠানোর সময় তাঁকে উপদেশ দিয়ে নবী (সা.) বলেছিলেন, ‘হে মুআজ, নিজেকে বিলাসিতা থেকে দূরে রেখো। কারণ আল্লাহর খাস বান্দারা বিলাসী জীবন যাপন করে না।’ (শুআবুল ইমান)


বিলাসিতা ধ্বংস ডেকে আনে; বিশেষ করে বিত্তশালীরা যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে পড়ে এবং ভোগের নিত্যনতুন খেলায় মেতে ওঠে, তখন মানবজাতির ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যখন আমি কোনো জনপদ ধ্বংস করতে চাই, তখন সেখানকার সচ্ছল ব্যক্তিদের আমার আদেশ মেনে চলতে বলি। কিন্তু তারা অবাধ্যতা করতে থাকে। তখন সেই জনপদে আমার শাস্তির সিদ্ধান্ত অবধারিত হয়ে যায়। আমি তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিই।’ (সুরা ইসরা: ১৬)


মাওলানা ইসমাইল নাজিম,

লেখক ও ইসলাম বিষয়ক গবেষক

আরও খবর