দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন

কাঠের তৈরী জিপ গাড়ি নির্মানের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামের লুৎফর রহমানের ছেলে বি,এম আসলাম হোসেন।

তিনি পেশায় একজন টাইস মিস্ত্রি, যিনি নিজের সন্তাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া আসার জন্য নিজ হাতেই বানিয়েছেন কাঠের একটি জিপ গাড়ি। এটাই যেন তার উদ্যম এবং সাহসিকতার এক দৃষ্টান্ত। নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধুমাত্র শখ আর একান্ত প্রচেষ্টায়, তিনি তৈরি করেছেন একটি কাঠের জিপ গাড়ি, যা এলাকায় সবার মন জয় করেছে। তার এই চমকপ্রদ উদ্ভাবন এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে এক নতুন উৎসাহের উৎস।

দেখা যায় নিজ সন্তানদের বহনকারী কাঠের গাড়িটি সিদ্দিপাশা নুরানি কওমী মাদ্রাসায় অবস্থান করছে, সে-সময় তিনি বলেন,  আমার তেমন আর্থিক সচ্ছলতা নেই,"যদি আমাকে আরও উৎসাহ এবং সহযোগিতা দেওয়া হয়, তবে আমি দেশের জন্য  আরো কিছু করতে পারব।"  সত্যিই, তার এই উদ্যোগ এক নতুন দিগন্তের সূচনা হতে পারে। তাঁর এই সৃষ্টি শুধু একাধিকার শখ নয়, বরং মানুষের উদ্ভাবনী শক্তির এক অসীম সম্ভাবনার চিত্র।তার এই কাঠের গাড়িটি দেখার জন্য নিয়মিত ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আশা উৎসুক জনতা। 

Tag
আরও খবর