“তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ

গাজা ও রাফায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো কাপড় বেঁধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের অব্যাহত গণহত্যা বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজ রহমান শুভ বলেন, “গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা মুসলিম নিধনের ঘৃণ্য ষড়যন্ত্র। এই বর্বরতা কোনো মুসলমান মেনে নেবে না। আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” তিনি আরও বলেন, “আল-আকসা ও ফিলিস্তিনের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমরা প্রস্তুত। অবিলম্বে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনের ভূমি থেকে সরে যাওয়ার আহ্বান জানাই।” এসময় তিনি ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি নিয়ে প্রস্তাবিত "ওয়াক্ফ বিল"-এরও তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ভারতের পার্লামেন্টের প্রতি।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “ইসরায়েল ফিলিস্তিন দখলের নীলনকশা বাস্তবায়নে গণহত্যা চালাচ্ছে। মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ভাই-বোনদের রক্ষায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।”

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

আরও খবর