সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ-১৪৩২ বরণ ও উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবারও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুর কামাল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম প্রমূখ। বর্ষবরণ উপলক্ষ্যে পহেলা বৈশাখ (১৪ই এপ্রিল) সকাল ১০টায় শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গন থেকে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসব করার সিদ্ধান্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় গৃহীত হয়।
Tag
আরও খবর