মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-04-2025 11:21:27 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসন ক্রমবর্ধমান সামরিক হুমকি বন্ধ করে ওয়াশিংটনের কাঙ্ক্ষিত পারমাণবিক চুক্তির জন্য আলোচনায় বসতে প্রস্তুত ইরান।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দেয়া এ বক্তব্যের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। আগামী শনিবার (১২ এপ্রিল) এই আলোচনা হওয়ার কথা রয়েছে। 


আরাঘচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে কোনও ‘সামরিক বিকল্প’ থাকতে পারবে না। এছাড়া এ বিষয়ে ইরান কোনো জোর জবরদস্তি মেনে নেবে না।


আরাঘচি জোর দিয়ে বলেছেন, এই আলোচনা ওমানে হবে এবং তা হবে পরোক্ষ। তবে সোমবার ট্রাম্প আকস্মিক ঘোষণা দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে ‘সরাসরি’ আলোচনা হবে।


এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, এই আলোচনা সফল না হলে ইরান ‘বড় বিপদে’ পড়বে। ২০১৫ সালে ইরান এবং ছয়টি বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি হয়। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিল, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সামরিক হামলা এড়াতে একটি চুক্তি চান।

 

তবে ইরান সবসময়ই জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না।

 

এর আগে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, ওমানে এই আলোচনাটি উচ্চ-মাত্রার হবে। 


মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা ‘একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত। তবে এ বিষয়ে এগিয়ে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ‘সামরিক হুমকি’ থাকবে না।’ 

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৬ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে