দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ


রাজশাহীর বাঘায় ৪ শত ৫৯ জন উপকারভোগীর টিসিবির পণ্য চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে চুরীর এ ঘটনা ঘটে। 
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ১ হাজার ৩ শত ১১ জন উপকারভোগী ব্যাক্তির নামে টিসিবির কার্ড রয়েছে। এর মধ্য ঈদের আগে-৮ শত ৬২ জন কার্ডধারী ব্যক্তির মাঝে পণ্য বিক্রি করা হয়। বাঁকী ৪ শত ৫৯ জন ব্যক্তির পণ্য ঈদের পরে বিক্রি করা হবে বলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেয়া হয়। আজকে ওই পণ্য বিক্রির জন্য গোডাউনে গিয়ে তালা খুলে দেখা গেছে, সেখান থেকে ৪৫৯ কেজি চিনি,৪২৫ কেজি ডাউল,১৫৯ কেজি সোয়াবিন সেখানে থেকে চুরী হয়ে গেছে। এবিষয়ে ডিলার আবু তালেব জানান, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা পণ্য বিক্রির জন্য আজ সলাল ১১ টার দিকে গোডাউনের তালা খুলে দেখি সেখানে রাখা পণ্য চুরী হয়ে গেছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান জানান, সেখানে দায়িত্বরত নৈশ প্রহরীর অবহেলার কারণেই এই চুরী সংগঠিত হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, টিসিবির এই পণ্য ডিলারের হেফাজতে রাখার নিয়ম। কিন্ত সে ইউনিয়ন পরিষদ গোডাউনে রেখে। আর সেখান থেকে ওই পণ্য চুরী হয়েছে। এর জবাব তাকেই দিতে হবে।
Tag
আরও খবর