সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

কুষ্টিয়া সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টায় কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৬নং  ওয়ার্ড বাড়াদী এলাকায় মোহাম্মদ আসাদুল্লাহ হাদীর পরিচালনায় বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী পাঠাগারের নিজস্ব কার্যালয় সংলগ্ন ময়দানে 

শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও কামরুজ্জামান কামুর সঞ্চালনায় পবিত্র কুরআন শরিফ থেকে তেলওয়াত ও ফিলিস্তিনিদের পক্ষ্যে প্রতিবাদ জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরী কুষ্টিয়ার সভাপতি একেএম আশরাফুল ইসলাম লিটন,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিউল হাসান অপু,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতী শামছুর রহমান আজাদী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ আলী, উপদেষ্টা ইউনুস আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফেরাম কুষ্টিয়ার সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মকুল। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সর্বপোরি দোয়া ও মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদরের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ।

Tag
আরও খবর