চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

প্রশাসনের অভিযানের পরেও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর রোডে কুমিড়াদাহ এলাকায় মেসার্স মোল্লা ব্রিকস ও রাতুল ব্রিকস নামের র্দীঘদিন ধরে গড়ে উঠেছে দুইটি ইটভাটা। বছরের পর বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স্ ছাড়াই চলছে এ ইটভাটার কার্যক্রম। সম্প্রতি শৈলকুপা  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যামান অদালতের মাধ্যমে এ ইটভাটা দুইটি বন্ধ ঘোষনা করলেও এখানো পুরোদমেই চলছে ইট প্রস্তুত কার্যক্রম। শৈলকুপা উপজেলা প্রশাসন সুত্র জানায়, মেসার্স মোল্লা ও রাতুল ব্রিকস নামে ইটভাটা দুটি’র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় গত ৬ মার্চ ২৫ তারিখে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ইটভাটা দুটি’র কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যমান আদালতে অবৈধ এ ইটভাটা দুটির ৮০ হাজার টাকা জরিমানা করেন ভাটা মালিকদের। ইটভাটার মালিক আমজাদ হোসেন মোল্লা ও সাইফুল ইসলাম খোকন  জরিমানার অর্থ পরিশোধ করেছেন। সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, ইটভাটাতে কাজ করছে শ্রমিকরা। কেউ ইট প্রস্তুত করছে আবার কেউ চুল্লি থেকে ইট বের করে স্টিক সাজাচ্ছে। পুরোদমেই চলছে ভাটার কার্যক্রম। কীভাবে কত দিন ধরে ইটভাটার কর্যক্রম চালু হয়েছে এমন প্রশ্নের জবাবে ইটভাটার ম্যানেজাররা বলেন, অভিযান হয়েছে, অফিসে ভ্যাট টেক্স দিয়েই আমরা চালু করেছি। আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নই। আপনারা আমাদের কোম্পানীর মালিকের সাথে কথা বলেন। মেসার্স রাতুল ব্রিকসের মালিক সাইফুল ইসলাম খোকন মুঠোফোনে বলেন, আমি অনেক লোকশানের মধ্যে আছি। এখানো সব ইট পুড়ে শেষ করতে পারি নাই। তাই পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমোদন নিয়ে কাজ করছি। আপনারা আমার ক্ষতি করবেন না। এবিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, যদি ইটভাটা পুনরায় চালু হয়ে থাকে তাহলে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলার শেখপাড়া বাজারের পাশে এসবিআর ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলেও আবারো নতুন করে কার্যক্রম চলমান।এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, অভিযানের করে ভেঙ্গে ফেলার পরেও কার্যক্রম চলমান থাকে তাহলে এইস বি আর ভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর