সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল।

অদ্য:১১/০৪/২৫ইং, শুক্রবার  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, মিছিলটি শহরের প্রাণকেন্দ্র কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আসরের নামাজের পর থেকে শুরু হয়ে মজমপুর গেটে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলের কার্যক্রমের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়।


এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা: আলহাজ্ব কারী রাহাত আলী বিশ্বাস,প্রধান অথিতি তার বক্তব্য বলেন: অমুসলিমরা বিশ্ব থেকে মুসলিমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নীল নকশা তৈরি করেছে সেটা শুরু করেছে ফিলিস্তিনের গাজা থেকে, তারা এ হামলায় সফল হতে পারলে আস্তে আস্তে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে হামলা অব্যাহত রাখবে,

তাই পুরা বিশ্বের মুসলিম রাষ্ট্রের উচিত ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিসংঘ তৈরি করে তাদের বিরুদ্ধে একসাথে অ্যাকশনে যাওয়া।

মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো,ইসরাইল ও তাদের দোসরদের পণ্য বয়কট করে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। 

উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কুষ্টিয়া জেলা ও থানা শাখার দায়িত্বশীলবৃন্দ 


 বক্তব্য রাখেন: ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি:মোঃ সাজ্জাদ সাব্বির, যুবনেতা মাওলানা কামরুল হাসান, মোঃ শেখ সাইফ ওবায়দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌরসভার সেক্রেটারি:কারী মোহাম্মদ আবু সাঈদ। 


সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাঃ মাওলানা তৌহিদুল ইসলাম। সভাপতি তার বক্তব্যে প্রধান উপদেষ্টা কে লক্ষ্য করে বলেন,আপনারা এক মহা বিপ্লবের সরকার।আপনাদের উচিত রাষ্ট্রীয়ভাবে ইসরাইল ও তাদের দোসরদের সকল পণ্যের লাইসেন্স বাতিল করে তাদের পণ্যগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা। যাতে তারা লভ্যাংশের টাকা দিয়ে আমাদের মুসলিম ফিলিস্তিন ভাই বোন ও শিশুদের উপর হামলা করতে না পারে ।


পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয়।

Tag
আরও খবর