তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন উখিয়ার সেই এসএসসি ১৩ শিক্ষার্থীদের

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সময়োপযোগী হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের যা তাদের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে।


ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি পরিশোধ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে ফরম জমা দেয়নি। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তালাবদ্ধ বিদ্যালয় পায়। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারায় তারা কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনায় উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা গত ১০ এপ্রিল কক্সবাজার- টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং পরে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। 


পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে থানায় হেফাজতে নেয়। উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, “১৩ জন শিক্ষার্থীর কেউই বোর্ডে ফরম পূরণ করতে পারেনি। বিষয়টি তদন্তসাপেক্ষে সমাধানের চেষ্টা চলছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে দেখা যায়, ফরম বোর্ডে জমা দেওয়া হয়নি। এ ধরনের ছায়া- প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মুখে পড়ছে। 


তবে এই অনিশ্চয়তার মধ্যে আশার খবর হলো, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা প্রশাসক ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে এই ১৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন।


এই উদ্যোগে শিক্ষার্থীদের মুখে আবার হাসি ফিরেছে। অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দায়িত্বশীলদের সহযোগিতা না পেলে আমাদের সন্তানদের একটি বছর হারিয়ে যেত। শিক্ষার্থী রুমা আক্তার বলেন, “আমি ভেবেছিলাম সব শেষ। কিন্তু আবার যখন জানলাম পরীক্ষা দিতে পারব, তখন মনে হলো জীবন ফিরে পেলাম।


এই ঘটনায় শিক্ষা ব্যবস্থার দুর্বলতা যেমন উন্মোচিত হয়েছে, তেমনি সঠিক সময়ে প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার বাস্তব উদাহরণও তৈরি হয়েছে।

Tag
আরও খবর