শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-04-2025 12:20:11 am

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটি টেকসই ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সরকারের মূল লক্ষ্য এমন একটি রাজনৈতিক কাঠামো তৈরি করা, যেখানে কর্তৃত্ববাদী প্রবণতা যেন আর ফিরে না আসে।


রোববার (১৩ এপ্রিল) তুরস্কে চলমান আন্তালিয়া কূটনৈতিক ফোরামে অংশগ্রণের ফাঁকে তুর্কি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার মানুষের দাবি মেটাতে এসেছে। জীবন দেওয়া ও আন্দোলনকারীদের চাওয়া এমন একটি টেকসই ব্যবস্থা, যেখানে আর কেউ ক্ষমতা অপব্যবহার করতে না পারে।


তিনি বলেন, নতুন সংবিধান আসছে, আমরা কখনই সরাসরি এমন কথা বলিনি। এ বিষয়ে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সিদ্ধান্তটি আসবে। আমরা চাই, বিগত সরকার যে স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল- সেসব যেন আর ফিরে না আসে।


তিনি আরও বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। আগের ১৫ বছরে দেশ একপ্রকার লুটপাটের শাসনে পরিণত হয়েছিল। ৪২ থেকে ২০ বিলিয়নে নেমে এসেছিল বৈদেশিক রিজার্ভ। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি- বিশেষ করে ব্যাংকিং খাতে। 


সাক্ষাৎকারে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। এটা আমাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের দৃষ্টিভঙ্গি পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার ধারণা, ভারতও সেই সম্পর্ক চায়। নতুন বাস্তবতায় মানিয়ে নিতে হয়তো তাদের একটু সময় লাগছে।

আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ ঘন্টা ১০ মিনিট আগে