নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি।

আপত্তিকর অবস্থায় আটকের পর গণপিটুনি।

হায়দার ইমাম

জেলা (পঞ্চগড়) প্রতিনিধিঃ


১৬ এপ্রিল (বুধবার) বিকেলে পঞ্চগড় জেলা সদরের এক কোচিং সেন্টারে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা।

আটককৃত মোস্তাফিজুর রহমান পঞ্চগড়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। এরই সাথে তার নিজের একটি কোচিং সেন্টারও আছে। উক্ত কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গণপিটুনি দিয়ে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানি ও আপত্তিকর মেসেজ বিনিময় সহ নানা অভিযোগ রয়েছে। ইতিপূর্বে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ করেছে ছাত্রীরা। তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বুধবার দুপুরে তার প্রাইভেট কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে আটক করে স্থানীয়রা। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে আবারও গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী আসিফ আহমদ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। আজ তাকে আটক করার আগে প্রমাণের জন্য আমরা ভিডিও করি।

আরেক প্রত্যক্ষদর্শী মজাহারুল ইসলাম সেলিম বলেন, জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে তাকে ইমোশনালি ব্লাকমেইল করেছে ওই শিক্ষক।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, এর আগে এক ছাত্রীকে ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছিল। পরে তাকে প্রশাসন থেকে সতর্ক করে দেওয়া হয়। আজকে বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। এখন বিষয়টি আইনগত ভাবেই নিষ্পত্তি হবে।

সদর থানার ওসি (তদন্ত) এইচ.এস.এম. সোহরাওয়ার্দী বলেন, প্রাইভেট কোচিং সেন্টারে স্কুলছাত্রীর সঙ্গে মোস্তাফিজুর রহমানকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে আমাদের দিয়েছেন। আমরা তার মোবাইল পর্ন ভিডিও পেয়েছি। প্রত্যক্ষদর্শীরাও কিছু ভিডিও সংগ্রহ করে আমাদের দিয়েছে। আমরা ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর