বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮


চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৮ এপ্রিল (শুক্রবার) রাত ১০ টার দিকে চাটখিল থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের  গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চাটখিল পৌরসভার (চাটখিল দক্ষিণ বাজার) নোমান হাসপাতালের পিছনে ফয়েজ উল্যার বিল্ডিং এর ৪র্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

এসময় নুরুল হুদা (৪০), পিতা- মৃত আব্দুল করিম, মামুন (৪৮), পিতা- মৃত এমদাদুল হক, মোঃ সেলিম (৪৪), পিতা- মৃত আব্দুল ছোবহান, আরিফুর রহমান মোহন (৩৭), পিতা- আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চাটখিল থানার চাটখিল পৌরসভার  সুন্দরপুর পলোয়ান বাড়ীর জনৈক আনোয়ার মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (৩৫), পিতা- মোঃ নুরুল হক, মোঃ নাছিম শেখ (২৩), পিতা- জাফর উল্যা, মোঃ ইউছুফ হোসেন জনি পিতা শাহজাহান ও অহিদুন নবী মিঠু দেওয়ান (৪০), পিতা- মৃত নুর মোহাম্মদ দেওয়ানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ১১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ১৬ মিনিট আগে