নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’

ঝিনাইদহ শহরে একটি নির্মাণাধীন ভবনের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির পর চোরের পক্ষ থেকে ফোন করে মালিকের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া চুরির দৃশ্য ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে শহরের পাগলাকানাই এলাকায় মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ গ্যারেজে ঢুকে মোটরসাইকেলের তালা ভেঙে তা নিয়ে চলে যান। মোটরসাইকেলের মালিক কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের জাকারিয়া (২২)। তিনি জানান, গ্যারেজে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়। তিনি ওই নম্বর উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। চোর শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে যারা ফোন করে টাকা দাবি করেছেন, তাদের বিষয়েও তদন্ত চলছে।
Tag
আরও খবর