‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশে প্রথম পরিবেশ ও প্রকৃতির পাঠশালা গড়ে তুলেছেন বৃক্ষ প্রেমী মাহবুব পলাশ


 পাঠশালা শিক্ষা লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ও স্থান। আর সেটা হয় যদি গাছের পাঠশালা আর সেখানে যদি প্রকৃতির সকল প্রকার উদ্ভিদ ও বৃক্ষপ্রজাতি সাজানো থাকে তাহলে আর কথাই থাকে না। এমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন  বাংলাদেশে এই সর্ব প্রথম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে গড়ে ওঠা এই অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা এ পাঠশালায়  ৭০/৮০ জন বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে রয়েছে। এটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশ।  একটি পাঠশালা, যেখানে বই-খাতার পরিবর্তে শিখিয়ে দেওয়া হয় গাছের ভাষা। শেখানো হয় প্রকৃতির সাথে সহাবস্থান, পরিবেশের প্রতি ভালোবাসা।

 বৃক্ষ প্রেমী মাহবুব পলাশ তাঁর নিজেস্ব বাগানে গুটগুটিয়া, রক্তন, রাতা, তুন, বৈলাম, সিভিট,মাল্লাম, বাজনা, মনিরাজ, সুন্দরী কাকড়া,গরান, চাপালিশ বরুন সহ ৩৪৫ প্রজাতির ছোট বড় মিলে প্রায় ৪ হাজার গাছ রয়েছে। 

 এ বিষয়ে তিনি জানান, এই পাঠশালায় শিক্ষার্থী হতে বয়স কোনো বাধা নয়। শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে প্রকৃতির পাঠ গ্রহণ করতে পারেন। পাঠ্যসূচির মূল উপজীব্য হলো গাছপালা, বনায়ন ও পরিবেশ রক্ষা। পরিবেশবান্ধব এই প্রতিষ্ঠানের অন্যতম দৃষ্টান্ত হলো নারী দিবসে কন্যাসন্তানদের মাঝে একটি করে বৃক্ষ প্রদান। 

মাহবুবুল ইসলাম পলাশ আরও জানান, কন্যাসন্তান কখনো সমাজের বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তাই প্রতিটি কন্যার হাতেই তুলে দেন এক একটি গাছের চারা যেন ভবিষ্যতে তারা নিজেদের সঙ্গে প্রকৃতির বন্ধনও গড়ে তুলতে পারে।অভিন্ন 'পাঠশালা’ শুধু গাছ লাগানোই শেখায় না, বরং গাছের উপকারিতা থেকে শুরু করে প্রকৃতি সংরক্ষণের নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলে।

তিনি জানান, শিক্ষার্থীদের সব ধরনের গাছের সঙ্গে পরিচয় 

করিয়ে দেওয়া হয়। বাড়ির আঙিনায় কীভাবে সবজি চাষ করা যায়, সেটিও শেখানো হয়। কোন গাছ কী কাজে লাগে, তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কোন গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং কোন গাছ পরিবেশবান্ধব—এ সম্পর্কে সচেতন করা হয়। অতিথি পাখি শিকার না করা এবং কীটপতঙ্গের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা হয়। ব্যাঙ ফসলের ক্ষতি করে না এমন সচেতনতা তৈরি করা হয়, যাতে কৃষকেরা অযথা ব্যাঙ হত্যা না করেন। এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার্থীদেরই নয়, বরং আশপাশের মানুষকেও প্রকৃতিবান্ধব জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন বলেও তিনি জানায়।

আরও খবর