লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

চৌদ্দগ্রামে গ্রামীণ রেস্তোরা ও ঈশিতা সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

চৌদ্দগ্রাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আজ ২২/০৪/২০২৫ ইং তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকার গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম। অভিযানকালে দোকানসমূহের বিভিন্ন লাইসেন্স, সেবাগ্রহীতাকে সঠিকভাবে ওজনে পণ্যসামগ্রী দেয়া হচ্ছে কিনা , প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত বিষয়সমূহ লক্ষ্য করা যায়: ১) গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে কোন ধরনের মিষ্টি এবং দই জাতীয় খাদ্রদ্রব্য তৈরি এবং বাজারজাতকরণের বিএসটিআই লাইসেন্স নেই। আফতাব সুইটস এন্ড কনফেকশনারিতে টোস্ট এবং ব্রেড প্রস্তুত ও বাজারজাতকরণের বিএসটিআই লাইসেন্স থাকলেও মিষ্টিজাত দ্রব্যের জন্য কোন ধরনের লাইসেন্স নেই। ২) উল্লেখিত সবগুলো প্রতিষ্ঠানেই ওজন ও পরিমাপদন্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেই মর্মে বিএসটিআইয়ের কোন ক্যালিব্রেশন সার্টিফিকেট নেই। ৩) প্রস্তুতকৃত মিষ্টি জাতীয় দ্রব্যসামগ্রীর মোড়কের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের কোন তারিখ পাওয়া যায় নি। গৃহীত পদক্ষেপ: ১) উল্লেখিত অপরাধসমূহ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে মোট ২৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তৎক্ষণাৎ আদায় করা হয়।
আরও খবর